RS: বিশ্বকাপের সামাজিকমাধ্যম পরিসংখ্যান প্রকাশ রোমানোর: ২৯.৬ বিলিয়ন ভিউ, ১.২ বিলিয়ন সম্পৃক্ততা

RS স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালে ফাব্রিজিও রোমানোর ইনস্টাগ্রাম কনটেন্ট ২৯.৬ বিলিয়ন ভিউ ও ১.২ বিলিয়ন সম্পৃক্ততা পেয়েছে; নতুন অনুসারী বেড়েছে ৪.১ মিলিয়ন।

হোম/
RS-VIP2026-07-25দায়িত্বশীল গাইড
RS: বিশ্বকাপের সামাজিকমাধ্যম পরিসংখ্যান প্রকাশ রোমানোর: ২৯.৬ বিলিয়ন ভিউ, ১.২ বিলিয়ন সম্পৃক্ততা
RS-VIP বাংলা নির্দেশিকা।

দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো ব্যক্তিগত সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বকাপ চলাকালে তাঁর অ্যাকাউন্টের পরিসংখ্যান প্রকাশ করেছেন। শুধু ইনস্টাগ্রামেই তাঁর কনটেন্ট ২৯.৬ বিলিয়ন বার দেখা হয়েছে, ১.২ বিলিয়ন সম্পৃক্ততা পেয়েছে এবং নতুন অনুসারী বেড়েছে ৪.১ মিলিয়ন।

images/01.jpg

রোমানো লিখেছেন, “সম্প্রতি আমরা বিশ্বকাপ চলাকালে আমাদের অ্যাকাউন্টের তথ্য ও পরিসংখ্যান ফিরে দেখছিলাম। সত্যি বলতে, এগুলো অবিশ্বাস্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বহু বছর আগে যখন এই যাত্রা শুরু হয়েছিল, তখন আজকের মতো বিস্ময়কর সংখ্যার কথা স্বপ্নেও ভাবিনি।”

images/02.png

“২৯.৬ বিলিয়ন ভিউ, ১.২ বিলিয়ন সম্পৃক্ততা এবং ৪.১ মিলিয়ন নতুন অনুসারী—আর এগুলো শুধু ইনস্টাগ্রামের পরিসংখ্যান। আমি আবারও কেবল কৃতজ্ঞতাই জানাতে পারি। আপনাদের সেরা তথ্য, কনটেন্ট, সংবাদ এবং ফুটবলসংক্রান্ত সবকিছু দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করেছি।”

“এসব দেখে একই সঙ্গে পাগলপ্রায় ও অভিভূত লাগছে। কী অসাধারণ একটি মাসই না কাটালাম! তবে স্বস্তি, ছুটি, বিশ্রাম বা ঘুমের সময় নেই। এই দলবদলের বাজারে আরও প্রায় ছয় সপ্তাহের উন্মাদনা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সব সময় এখানে আছি, সব সময় বিনা মূল্যে। হিয়ার উই গো! সবাইকে আবারও ধন্যবাদ।”

১৮+ সতর্কতা: স্থানীয় আইন যাচাই করুন, OTP শেয়ার করবেন না এবং নির্ধারিত বাজেটের বাইরে যাবেন না।